শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

শনিবার নাগরিক ফোরামের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:25 pm

শনিবার নাগরিক ফোরামের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুট নতুন একটি আন্তঃনগর ট্রেনসহ চার দফা দাবিতে আজ শনিবার সকালে জেলা নাগরিক ফােরামের অবস্থান কর্মসূচি পালিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডাকা এই অবস্থান কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হবে। ইতােমধ্যে একাধিকবার স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কােনা দৃশ্যমান উদ্যােগ না নেয়ায় গত ২ ফেব্রুয়ারী এক যৌথ সভায় এ অবস্থান কর্মসূচি ঘােষণা করে নাগরিক ফােরাম।

কর্মসূচিতে থাকা চার দফা দাবিগুলাে হলাে- ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, কালনী ও বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি, বিদ্যমান ট্রেন আসন সংখ্যা বৃদ্ধি করা ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া।

এতে দল মত নির্বিশেষে জেলার সকল নাগরিককে অংশ নেয়ার আহবান জানিয়েছেন নাগরিক ফােরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |