শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

শতবর্ষী বৃদ্ধের মরদেহের সনাক্ত করা যায়নি পরিচয়, লাশ দাফন করলো ‘স্বজন’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 2:31 pm

শতবর্ষী বৃদ্ধের মরদেহের সনাক্ত করা যায়নি পরিচয়, লাশ দাফন করলো ‘স্বজন’

ব্রাহ্মণবাড়িয়া পরিচয়হীন শতবছরের অজ্ঞাত এক বৃদ্ধের দাফন সম্পন্ন করা হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার দুইদিন পর মানবিক সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে অন্তেষ্টিক্রিয়া করা হয়। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উদ্যোগে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি বস্তিতে বসবাস করতেন এক শত বছরের বৃদ্ধ। সেখানে থেকে তিনি ফেরিওয়ালার পেশায় কাজ করতেন। গত ৩ জানুয়ারি ওই ব্যক্তি অসুস্থ হলে তাকে এক যুবক হাসপাতালে এনে ভর্তি করিয়ে যান। ওই দিনই শতবছরের বৃদ্ধ মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পর মরদেহটি মর্গে রাখা হয়। কিন্তু গত দুইদিনেও তার কোন স্বজনের খোঁজ মেলেনি।

বৃদ্ধের কোন নিকট আত্মীয় বা পরিবারের কারো সন্ধান না পাওয়ায় নবগঠিত মানবিক সংগঠন ‘স্বজন’ এর সদস্যরা উদ্যোগ নেন মরদেহটি অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার। তাদের এই কাজে সহায়তা করেন ‘ব্রাহ্মণবাড়িয়ার বাতি ঘর’ সংগঠনের সদস্যরা।

সংগঠনের উদ্যোক্তা জহিরুল ইসলাম জুম্মান জানান, দুপুরের মধ্যে অজ্ঞাত বৃদ্ধার পরিবারের কোন আত্নীয়-স্বজন না আসায়, ‘স্বজনের’ মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধার দাফনকাজ সম্পূর্ণ করা সিদ্ধান্ত নেয়৷ বিকেলে সংগঠনের প্রধান উপদেষ্টা ভিপি হাসান সারোয়ার ও প্রধান কার্যনির্বাহী সদস্য এড. মাসুম বিল্লাহ্সহ স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে বৃদ্ধাকে গোসল করিয়ে কাফনের কাপড় পড়ানো হয়। পরে হাসপাতাল চত্ত্বরে জানাযার নামায শেষে পূর্ব মেড্ডা তিতাস নদীরপাড়ের গোরস্থানে দাফন করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে আসা লাশগুলোর মধ্যে অজ্ঞাত ও পরিচয়হীন যে লাশ থাকবে ঐ লাশের কবর কুড়া-গোসল, কাফনের কাপড় থেকে শুরু করে জানাযার পর কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ করা পর্যন্ত কাজটি করবে মানবিক সংগঠন ‘স্বজন’। আজকে অজ্ঞাত বৃদ্ধার লাশ দাফনকাজের মাধ্যমে প্রাথমিক ভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।

‘আঞ্জুমান মফিদুল ইসলাম’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক চমন সিকান্দার জুলকারনাইন বলেন, অজ্ঞাত ও পরিচয়হীন ব্যক্তির লাশ দাফনকাজ করার জন্য ‘স্বজন’ নামের সংগঠনের উদ্যোগকে স্বাগত জানায়। অজ্ঞাত মৃতদেহের দাফনকাজ করার জন্য স্বজনের জন্য সার্বিক সহযোগিতা থাকবে।

তাছাড়া ‘স্বজন’ এর কার্যনির্বাহী সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডোম ইনচার্জ আশরাফুল ইসলাম সুমন ও দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিনসহ স্বেচ্ছাসেবীদের মধ্যে আব্দুর রহমান, হাফেজ রাকিবুল ইসলাম, আরমান আদনান, হাফেজ জুবায়ের, হাফেজ মুহাম্মদ, রায়হান উদ্দিন রাব্বানী, হাফেজ সানাউল্লাহ, আলাউদ্দিন, কামাল মিয়া, তনয় আহমেদ ও এম্বুলেন্স চালক হানিফ প্রমূহ।

বিকেলে আসর নামাযের পর হাসপাতাল চত্ত্বরে জানাযার নামায সম্পূর্ণ হয়৷ সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার শাহ জানাযার নামায পড়ান৷ বিকেলে জানাযা শেষে দাফনকাজ সম্পূর্ণ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

The Daily Sarod |