শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

লেবাননে বিস্ফোরণের নিহত রনির বাড়িতে চলছে মাতম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 4:33 pm

লেবাননে বিস্ফোরণের নিহত রনির বাড়িতে চলছে মাতম

লেবাননের বৈরুতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৮) নামের এক প্রবাসী নিহত হয়েছে। নিহত রনি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে। বুধবার রনি মৃত্যুর খবর এসে পৌছলে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের সূত্রে জানা যায়, তাজুল ইসলামের এক মেয়ে ও তিন ছেলে। এরমধ্যে সবার বড় মেয়ের পরেই ভাইদের মধ্যে রনি পরিবারের বড়। কৃষক তাজু মিয়ার অসচ্ছল পরিবারের জীবিকার তাগিদে গত ৬বছর আগে রনিকে লেবানন পাঠান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল প্রবাসী মেহেদী হাসান রনি।

রনির মৃত্যুর খবর ছড়িতে পড়লে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পিতা তাজু মিয়া প্রায় বাকরুদ্ধ। পরিবারে চলছে আহাজারি।

বিষয়টি নিশ্চিত করে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল বলেন, রনির মরদেহ দেশে ফিরিয়ে আসতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ইউপি পরিষদ থেকে নিহতের পরিবারকে সকল প্রকার সহযোগী করার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |