শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

লুৎফুল হাই সাচ্চু’র নবম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 2:38 pm

লুৎফুল হাই সাচ্চু’র নবম মৃত্যু বার্ষিকী আজ

ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে লুৎফুল হক সাচ্চু ঢাকার গুলশানের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।

তিনি ১৯৪০ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত আবদুল হাই পূর্ব বাংলার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ছিলেন। লুৎফুল হাই সাচ্চু ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ৩০ বছর বয়সে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯

The Daily Sarod |