স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:57 pm
গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতাল। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাণকেন্দ্র কুমারশীল মোড়ে অবস্থিত। স্পেশালাইজেড নামে হলেও এর কোন প্রকার বৈধ লাইসেন্স নেই।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতাল সহ দুইটি হাসপাতালকে নানান অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতাল ছাড়াও নিউ ল্যাব এইড হাসপাতালকে এই জরিমানা করা হয়েছে।
ভ্রামমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজ কুমার বিশ্বাস।
তিনি জানান, অভিযানকালে গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতালে অনিয়ম পাওয়া যায়। হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত কোন লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স ছাড়াই হাসপাতালটি ব্যবসা পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে গ্রীণভিউ হাসপাতালকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা লাইসেন্সের জন্য আবেদন করেছে। এছাড়াও নানান অনিয়মের কারণে নিউ ল্যাব এইড হাসপাতালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ১০:৫২ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya