বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 11:23 pm
রাতের অন্ধকারে অসহায়দের বাড়ি বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার।
রোববার রাতে উপজেলার ইছাপুরা এলাকায় অসহায় কর্মহীন লোকের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে গেলেন তিনি।
এ ছাড়াও তার নির্দেশে উপজেলার বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কর্মহীন ও অসহায় লোকদের নিকট খাদ্যদ্রব্য সামগ্রী গুলো পৌঁছানো হচ্ছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চর ইসলামপুর, বুধন্তি, চম্পকনগর, পাহাড়পুর, ইছাপুরা, বিষ্ণুপুর ও হরষপুর ইউনিয়নে মোট ৬৪৫ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা তৃণমূল পর্যায় যারা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের নিকট এ ত্রাণ সামগ্রী গুলো পৌছানো হচ্ছে।
এসময় ইউএনও মেহের নিগার সকলের নিকট অনুরোধ করে বলেন, সরকার আপনাদের ত্রাণ দিচ্ছেন। আমরা আপনাদের পাশে আছি। দয়া করে আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না। আর সবাই মহান সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করুন। আপনারা সবাই সরকারে নির্দেশনা মেনে চলুন। সর্তকতা অবলম্বন করুন। সবাই ভাল থাকবেন।
Posted ১১:২৩ পিএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya