শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

রাগে বিরক্ত হয়ে বটি দিয়ে মায়ের গলা কাঁটে মেয়ে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৪ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 4:35 pm

রাগে বিরক্ত হয়ে বটি দিয়ে মায়ের গলা কাঁটে মেয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁনতারা বেগম(৪২) আত্মহত্যা করেননি, বরং তার নিজের ওরসজাত মেয়ে মোসাঃ তানিয়া আক্তার(১৬) তাকে বটি দিয়ে হত্যা করে। পরে মা আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে মেয়ে। গত শনিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এই বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত প্রায় ১৮বছর পূর্বে নবীনগর উপজেলার সেমন্তঘরের খলিল মিয়ার সাথে বিয়ে হয় চানতাঁরা বেগমের। সেখানে তাদের কোন বসতি না থাকায় তারা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুরেএকজনের আশ্র‍য় দেওয়া জায়গায় একটি ঘর তুলে বসবাস করেন। তাদের সংসারে হাসান (১৪), আবু সাঈদ (৮) নামের দুই ছেলে ও মোসাঃ তানিয়া আক্তার (১৬) নামের এক মেয়ে ছিল। গত দুই বছর আগে হাসান (১৪) হারিয়ে যায়৷ এরপর থেকে চাঁনতারা বেগম মানসিক বিকারগস্ত হয়ে যায়।

গত ২ নভেম্বর ভোরে খলিল মিয়া ফজর নামাজ পড়তে যায়৷ এসময় মেয়ে তানিয়া ঘুম থেকে জেগে দেখেন মা চাঁনতারা বেগম ঘর থেকে বের হয়ে যাতে চায়। মেয়ে টেনে এনে ঘরে বসাতে চাইলে হাতে বটি দা নিয়ে মা বলেন’ নে আমারে মাইরালা’ তখন মেয়ে তানিয়া রেগে গিয়ে বটি দা’টি নিয়ে মায়ের গলায় টান দিয়ে হত্যা করে। পরে তার মা আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার তদন্তে পুলিশ তানিয়া আক্তারকে আটক করলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে।

রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় চাঁনতারা বেগমের ভাই জাকির হোসেন হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

Posted ৪:৩৫ পিএম | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯

The Daily Sarod |