স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 8:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর রণজিত রায়। শুক্রবার তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মো. আসলাম শিকদারের কাছ থেকে থানার দায়িত্বভার গ্রহণ করেছেন ।
নির্বাচন কমিশনের সির্দ্ধান্তের প্রেক্ষিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদারকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে রণজিত রায় চাঁদপুর জেলা পুলিশের হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিত রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে দায়িত্বপালন করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
Posted ৮:০৯ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya