স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 8:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে তাহমিনা আক্তার রেইনা যোগদান করেছেন। সোমবার তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে হবিগঞ্জ জেলায় বদলী হয়ে যাওয়ায় তার স্থলাভীষক্ত হয়েছেন তাহমিনা আক্তার রেইনা।
নবনিযুক্ত ইউএনও তাহমিনা আক্তার রেইনা এর আগে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ছিলেন।
ইউএনও তাহমিনা আক্তার রেইনা বিসিএস (প্রশাসন) ৩১তম ব্যাচের একজন ক্যাডার। তাঁর নিজ জেলা নারায়নগঞ্জ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর একটি পুত্র সন্তান রয়েছে।
Posted ৯:৩৭ পিএম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya