শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

‘যে সরকারই ক্ষমতায় আসুক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৪ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:06 pm

‘যে সরকারই ক্ষমতায় আসুক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে। আরও ভালো হবে। এতে আমাদের কোনো বিভেদ হবে না।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হলো আমাদের এ সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে।
তিনি আরও বলেন, নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে।
এর আগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. গওহর রিজভী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ।

এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ মোসা।
অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও পাঁচজন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

The Daily Sarod |