শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

যুগ্ম সচিব পরিচয়ে ফুটপাতে চাঁদাবাজি, প্রতারক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:10 pm

যুগ্ম সচিব পরিচয়ে ফুটপাতে চাঁদাবাজি, প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতারণাকালে মো. বাবুল (২৮) নামে এক প্রতারককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাম রাব্বানীর ছেলে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে এনএসআই’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর তাকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেন।

এনএসআই সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নিজেদেরকে সচিব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। বাবুল ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে শহরের ফকিরাপুল এলাকায় ফুটপাতের দুইজন ব্যবসায়ীর কাছ থেকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৩ হাজার টাকা আদায় করেন বাবুল। পরবর্তীতে এনএসআই সদস্যরা তাকে আটক করেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, আটক ব্যক্তি বিভিন্ন সময় মানুষের সাথে সচিব, যুগ্ন সচিব বা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে আসছিল। দুপুরের ফকিরেরপুলের কাছে হোটেল খানাবাসমতির সামনে এক লিচু বিক্রেতার সাথে প্রতারণা কালে এনএসআই সদস্যরা তাকে আটক করে। এসময় আরও দুইজন ব্যক্তি এসে জানায়, তাদের সাথেও সে প্রতারণা করে টাকা নিয়েছে। তিনি আরও বলেন, তার অপরাধ অনুযায়ী তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে নিয়মিত মামলা করতে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

The Daily Sarod |