অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ১১:২৫ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে আখাউড়া উপজেলার ধরখার বাস স্ট্যান্ড এলাকায় ‘ছাত্র আনজুমানে আল-বাইয়্যিনাত’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধরা প্রতীকি বাণিজ্য চুক্তিপত্রে আগুন দেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক সূফী নূর মুহাম্মদ সাহেব।
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত এর আহ্বায়ক হাফেজ মাওলানা মুবারক হুসাইন হানাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ বাকি বিল্লাহ নূরী, মুফতি আবুল বাশার হাক্কানী প্রমুখ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার মাত্র ৩ দিন আগে জনগণের সঙ্গে লুকোচুরি করে গোপনীয়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সম্পাদন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃতপক্ষে এই চুক্তির মাধ্যমো স্বাধীন বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। মার্কিট প্রেসিডেন্ট ডোনাল্ড ড্রাম্পের প্রণীত ‘পাল্টা শুল্কনীতি’ ইতোমধ্যে মার্কিন সুপ্রিম কোর্ট ‘অবৈধ’ বলে বাতিল করেছে। সুতরাং সেই বাতিলকৃত নীতির ভিত্তিতে তৈরি বাণিজ্যচুক্তি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? বর্তমান সরকারকে অবশ্যই এই চুক্তি বাতিল করতে হবে।
Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya