বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 4:24 am
চাকরীর সুবাধে ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্টি-কালচার দেখার সুযোগ হয়েছে খুবই কাছ থেকে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আন্তরিকতা ভোলার মতো নয়। যারা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে বলছি সুযোগ পেলে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি করার ইচ্ছে আছে আমার।
আমার খুবই প্রিয় একটি গ্রাম নাসিরনগর উপজেলার ফান্দাউক। আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু, পঙ্কজের বাড়ি সেখানে। অসাম্প্রদায়িক চেতনা ধারন করা এ গ্রামটিতে গিয়েছি বহুবার, সেই বিশ্ববিদ্যালয় জীবন হতে। প্রায় ৪০০ কি:মি: দূর হতে যখনই মিস করি প্রিয় ব্রাহ্মণবাড়িয়াকে, তখন চোখ বন্ধ করলেই দেখতে পাই ছবির মতো সেই গ্রামটিকে।
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলাই ঐতিহ্যবাহী। প্রতিটি উপজেলায় রয়েছে গর্ব করার মতো ইতিহাস, ঐতিহ্য।
তাই বিচ্ছিন্ন কিছু ঘটনার প্রেক্ষিতে যারা সমালোচনা করছেন,তাদেরকে বলছি সংকীর্ণ চিন্তার উর্ধ্বে উঠে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন সমগ্র বাংলাদেশকে, সাথে প্রিয় বাংলাদেশের প্রতিটি জনপদকে।
এ দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সবার,
ভালোলাগার প্রিয় দেশ, ভালোবাসার প্রিয় দেশ,
তাঁরই নাম বাংলাদেশ।
সাব্বির আহমেদ
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গোপালগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সাবেক নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
Posted ৪:২৪ এএম | বুধবার, ২২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya