https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

যান্ত্রিক ত্রুটি, ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় চললো ট্রেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 1:05 pm

যান্ত্রিক ত্রুটি, ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় চললো ট্রেন

লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। শনিবার (২১ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানায়, ট্রেনটি নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পর লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে থাকে। তা আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশ পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ণ বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘন্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | রবিবার, ২২ জুন ২০২৫

dainiksarod |