শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মেয়ের শ্বশুর বাড়ির যাওয়া হলো না বৃদ্ধা জাহেরা’র

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 6:55 pm

মেয়ের শ্বশুর বাড়ির যাওয়া হলো না বৃদ্ধা জাহেরা’র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত জাহেরা খাতুন উপজেলার টিঘরের মৃত সুনাব আলীর স্ত্রী। এর আগে শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া নাম স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের মেয়ে জামাতা শাকিল মিয়া জানান, দুপুরে সরাইল থেকে আমাদের বাড়ি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে আসছিলেন আমার স্ত্রী হানিছা বেগম, আমার মা, শিশু সন্তান ও আমার শ্বাশুড়ি। সরাইল থেকে বিশ্বরোড মোড়ে তারা আসতে একটি ব্যাটারি চালিত অটো রিকশায় উঠেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে একটি বাস আসতে দেখে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় সবাই সামান্য আঘাতপ্রাপ্ত হলেও আমার শ্বাশুড়ি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার পাঠায়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান,’সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |