স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:33 pm
মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে ট্রেন না চালানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তাদের সমিতির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাখার আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাখার উদ্যোগে বুধবার সকালে লোকোসেড থেকে একটি র্যালি বের হয়ে রেলওয়ে জংশন স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
এই র্যালিতে অর্ধশত লোকো মাস্টার (চালক), সহকারি লোকো মাস্টারসহ সদস্যরা অংশ নেয়। র্যালি শেষে স্টেশনের ৩নং প্লাটফরমে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়। পরে রেলওয়ের লোকো মাস্টারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, মেয়াদ উত্তীর্ণ লোকোমোটিভ দ্বারা ট্রেন চালানো বন্ধ করা, হলিডে হলটেজ সুবিধাসহ রানিং স্টাফদের ঝুঁকিভাতা চালু করা, লোকো রানিং স্টাফদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে বেতন স্কেল আপডেট, ঝুঁকিপূর্ণ রেলগেইট বন্ধ করা, ‘উন্নত’ রেস্টহাইজ নির্মাণসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আখাউড়া শাখার যুগ্ম আহবায়ক সাব লোকো মাস্টার মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব লোকো মাস্টার জাহিদুল ইসলাম, সদস্য সহকারি লোকো মাস্টার মো. ফরিদ আহমেদ, সহকারি লোকো মাস্টার মো. সাইদুর রহমান ও সহকারি লোকো মাস্টার তৌহিদুল মুরসালিন প্রমুখ।
Posted ১০:৩৩ পিএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya