শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মেহারী ইউপির মেম্বার থাকেন ঢাকায়, ইউনিয়ন পরিষদে কাজ করেন চাচাতো ভাই!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৯ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 5:56 pm

মেহারী ইউপির মেম্বার থাকেন ঢাকায়, ইউনিয়ন পরিষদে কাজ করেন চাচাতো ভাই!

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সরকার জনসচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে এসব সেবা মানুষের কাছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌছে। তাই করোনা প্রাদুর্ভাব শুরু থেকে ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিয়ম অনুযায়ী কোন জনপ্রতিনিধি তার নির্বাচনী এলাকার বাইরে দীর্ঘদিন অবস্থান করলে ছুটি নিয়ে যেতে হবে।

কিন্তু এসব নির্দেশ মানতে নারাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. সেলিম। দীর্ঘদিন যাবত তিনি তার নির্বাচনী এলাকার বাইরে ঢাকায় অবস্থান করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর দিকেও ইউপি সদস্য মো. সেলিমের দেখা মেলেনি। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম যোগাযোগ করলে ইউপি সদস্য সেলিম তার নির্বাচনী এলাকা মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামে বেশ কিছুদিন অবস্থান করেন। কিন্তু এর কিছুদিন পর তিনি আবার ঢাকায় ফিরে যান। গত একমাস যাবত ইউপি সদস্য সেলিম সরকারি কোন প্রকার ছুটি না নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তার ইউনিয়ন পরিষদ সংক্রান্ত যাবতীয় কাজ করেন চাচাতো এক চাচাতো ভাই।

এবিষয়ে মুঠোফোনে ইউপি সদস্য মো. সেলিমের সাথে যোগাযোগ করা হলে জানান, গত একমাসের ভেতরে আমি আমার নির্বাচনী এলাকায় আসতে পারিনি। আমার সকল কাজ এক চাচাতো ভাই ইকবাল করে দেন। ঢাকায় বেকারি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এমনিতে সাপ্তাহে এক বা দুইদিন আসতাম এলাকায়।

ইউপি সদস্য মো. সেলিমের চাচাতো ভাই ইকবাল হোসেন বলেন, সেলিম ভাই ঢাকা থেকে মাঝে মাঝে আসেন। উনার কাজ আমিই করে দেই। যেমনঃ ত্রাণের তালিকা করা, বরাদ্দের চাল বিতরণের ভোটার আইডি সংগ্রহ করা সহ সবই উনার পক্ষে আমি করি।

ইউপি সদস্য সেলিমের উপস্থিতির বিষয়ে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গত একমাসে ইউনিয়ন পরিষদে দুইটি মিটিং হয়েছে। কোন মিটিংয়ে সেলিম মেম্বার উপস্থিত ছিলেন না। তার পক্ষে মিটিংয়ে উপস্থিত ছিলেন চাচাতো ভাই ইকবাল হোসেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, কোন জনপ্রতিনিধির পক্ষে কেউ ইউনিয়ন পরিষদে কাজ করার সুযোগ নেই। সরকারি নির্দেশনা রয়েছে, সকল জনপ্রতিনিধিকে নিজ এলাকায় অবস্থান করতে হবে। যদি বিশেষ ক্ষেত্রে ছুটি প্রয়োজন হয়, তা স্থানীয় সরকার শাখায় আবেদন করলে মঞ্জুর করতে হবে। তিনি আরও বলেন, সেলিম মেম্বার এলাকার বাইরে অবস্থান করলে তাকে শোকজ করা ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২০

The Daily Sarod |