শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মেড্ডায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসনের অর্থ ও টিন প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 10:30 pm

মেড্ডায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসনের অর্থ ও টিন প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যানে কাজ করছে। সরকার অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বুধবার বিকেলে পৌর এলাকার পশ্চিম মেড্ডা বনানীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুলাল দেবের বাড়ি পরিদর্শন শেষে বাড়ির মালিক দুলাল দেবকে নগদ ২০ হাজার টাকা এবং ৫ বান টিন প্রদানকালে একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আরো বলেন, প্রাথমিকভাবে দুলাল দেবকে এই সহায়তা করা হয়েছে। প্রয়োজনে আরো সহায়তা করা হবে। তিনি অগ্নিকান্ডে সঠিক কারন নির্নয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলমসহ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।

উল্লেখ্য গত বুধবার ভোর রাতে এক অগ্নিকান্ডে দুলাল দেবের বাড়ির চার রুম বিশিষ্ট একটি ঘরের সকল মালামাল ভস্মীভূত হয়।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | বুধবার, ৩১ জুলাই ২০১৯

The Daily Sarod |