শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মুজিববর্ষ উপলক্ষে কসবায় রেলওয়ে বিভাগের বৃক্ষরোপণ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:23 pm

মুজিববর্ষ উপলক্ষে কসবায় রেলওয়ে বিভাগের বৃক্ষরোপণ

“মুজিব বর্ষের আহ্বান-তিনটি করে গাছ লাগান”, এ শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে ষ্টেশনে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কসবা রেলওয়ে ষ্টেশন মাষ্টারের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রেলওয়ে বিভাগের উদ্যোগে একযোগে দেশের ৬০টি রেল ষ্টেশনে বৃক্ষরোপন করে। এ কর্মসূচীর অংশ হিসেবে কসবা রেলষ্টেশনের নবনির্মিত ভবনের চারপাশে এই বৃক্ষ রোপন করা হয়। কসবা রেলষ্টেশনে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন ষ্টেশন মাষ্টার মো.আবদুল মান্নান চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা রেলওয়ে সহকারী ষ্টেশন মাষ্টার মো.শফিকুল ইসলাম রনি, পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ভজন শংকর আচার্য্য, ব্যবসায়ী লিটন সাহা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |