স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 3:28 pm
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের ৪০টি বাইসাইকেল ও ৮৫০ জন ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নারী মানে আমার মা, বোন ও স্ত্রী, তারা সবাই অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সামনে আনার জন্য যে প্রচেষ্টা, তা আমাদের মাঝেও লেগেছে। আমরা সব জায়গায় শিক্ষার জন্য কাজ করছি। ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। মেয়েরা বাইসাইকেলে করে স্কুলে আসলে আমাদের সমাজ এক ধাপ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ ও বাংলা ভাষায় কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। আমাদের নিজের পরিচয় আমরা বাঙালি ও বাংলা ভাষায় কথা বলি।
সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।
Posted ৩:২৮ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya