স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে এই কম্বল বিতরণ করেন প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক নিজে প্রতিটি আসনে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেন। এসময় মুক্তযোদ্ধারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৪০জন বীর মুক্তিযোদ্ধাকে কম্বল প্রদান করা হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে লাইনে দাঁড় করিয়ে কম্বল দেওয়া তাদেরকে অসম্মান করার সামিল। তাই আমি চেষ্টা করেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আসনে গিয়ে কম্বল গায়ে জড়িতে দিতে। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ৬০হাজার কম্বল পাঠানো হয়েছে। এসব কম্বল প্রতিটি উপজেলা সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ শামসুজ্জামান, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইরাহ, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান প্রমুখ।
-রাফি//–
Posted ১০:২১ পিএম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya