স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২১ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 10:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোট বোনের বাঁশের বাড়িতে সজল মিয়া(৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সজল মিয়া উপজেলার ইব্রাহিমপুরের মৃত মিজানুর রহমানের ছেলে। রোববার সকালে সে প্বার্শবর্তী জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজল শনিবার রাতে তার মা আনোয়ারা বেগমের কাছে বিড়ি কিনতে টাকা চায়। বিড়ির কথা শুনে তার মা টাকা দিতে অস্বীকার করলে সে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মাকে গালিগালাজ করায় বাড়িতে থাকা সজলের ছোট বোন রানু বেগম বাঁশ দিয়ে একাধিক বার আঘাত করে। এতে সজল গুরুতর আহত হলে পরিবারে লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে পাশের জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি বলেন, ছোট বোনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:১৪ পিএম | রবিবার, ২১ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya