শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মার্শাল আর্ট হবে ব্রাহ্মণবাড়িয়ার নারী নিরাপত্তার শক্তি (ভিডিও)

সুমন রায়   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:18 pm

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, নারীদের আত্বরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প হতে পারে না। মার্শাল আর্টে ব্রাহ্মণবাড়িয়ার নারীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টের বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে যেকোন পরিস্থতির মোকাবেলা করতে পারবে।

সোমবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কে, বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচীর আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের প্রতিটি স্কুলের ছাত্রীদের এই মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চলতি বছরে জেলার ৫ হাজার ছাত্রীকে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে। এই কৌশলের মাধ্যমে নিজেরা যেন নিজেকে রক্ষা করতে পারে সেই জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল প্রর্দশন করেন।

কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর নামে ব্রাহ্মণবাড়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর কোচ নুজুবা ইসলাম খান এর তত্বাবধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে ৪ মাস এই প্রশিক্ষণ দেবেন।

 

Facebook Comments Box

Posted ৮:১৮ পিএম | মঙ্গলবার, ১৪ মে ২০১৯

The Daily Sarod |