শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মার্চের মধ্যেই রাজকারদের প্রাথমিক তালিকা-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 5:17 pm

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খুব দ্রুত রাজাকারদের তালিকা প্রণয়ন করো হবে। এবার সংসদে এ বিষয়ে আলোচনা হবে। আগামী মার্চের মধ্যেই রাজকারদের প্রাথমিক তালিকা করতে পারব।

শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ফেরার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তর রেইনা, জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সর্কেল) আব্দুল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা যান মন্ত্রী।

Facebook Comments Box

Posted ৪:০৯ পিএম | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |