শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মাম্পী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:00 pm

মাম্পী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্বা দীপা দেবনাথ মাম্পীর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। মাম্পী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে এবার মাস্টার্স পাশ করেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মম্পীর হত্যায় তার স্বামী ও শাশুড়ী জড়িত বলে মানববন্ধনে দাবি করা হয়।

এতে বক্তব্য রাখেন নিহতের সহপাঠী ইশরাত জাহান বিথী, খাদিজা আক্তার বাবলী, জান্নাত রায়হানা, মোঃ জুবায়েদ, মোঃ মনির, অর্পিতা দেবনাথ।

গত বুধবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মম্পীর লাশ রেখে পালিয়ে যায় তার স্বামী, শ্বাশুড়ী ও স্বজনরা। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামের চিকিৎসক পরিতোষ দেবনাথের মেয়ে দীপা দেবনাথ মম্পীর সাথে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার ধোপাবাড়ি এলাকার মৃত অমল চন্দ্র রায়ের ছেলে অপূর্ব রায়ের। অপূর্ব হোলসিম সিমেন্ট এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সুপারভাইজার পদে কর্মরত। বিয়েতে দীপার পরিবারের নগদ ৩ লক্ষ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়। বিয়ের পর থেকে স্বামী অপূর্ব রায় ও তার মা প্রতিমা রায় নিয়মিত মম্পীকে নির্যাতন করতো বলে অভিযোগ রয়েছে।

বুধবার(৬ নভেম্বর) দুপুরে অপূর্ব তার স্ত্রী দীপাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় তারা হাসপাতালে জানায়, দীপা ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন দীপাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। মৃত্যুর কথা শুনে দীপার মরদেহ জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় স্বামী অপূর্বসহ স্বজনেরা।

নিহত মাম্পীর পিতা পরিতোষ দেবনাথ জানান, অপূর্ব রায় ও তার মা প্রতিমা রায়ের নামে হত্যা মামলা দায়ের করবেন।

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আতিকুর রহমান জানিয়েছেন এখনো মামলা হয়নি। বৃহস্পতিবার জেনারেল হাসপাতালের মর্গে মম্পীর লাশের ময়নাতদন্ত হয়।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯

The Daily Sarod |