মাদরাসাছাত্রী ময়না হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 2:23 pm

মাদরাসাছাত্রী ময়না হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না (০৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে সর্বস্তরের জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে গত রোববার (০৬ জুলাই) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ভেতর থেকে নিখোঁজ মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে আটক করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান ও আবু বক্কর সানি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশু মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনার তিনদির পার হলেও পুলিশ এখনও পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং প্রকৃত জড়িতদের ধরতে পারেনি। তাই দ্রুত ময়না হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা।

Facebook Comments Box

Posted ২:২৩ পিএম | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

The Daily Sarod |