https://www.jac-recruitment.sg/?source=google.com

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার জন্যে শোকস্তব্ধ আশুগঞ্জের সোহাগপুর

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 10:25 pm

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার জন্যে শোকস্তব্ধ আশুগঞ্জের সোহাগপুর

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু আট বছর আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষকতা পেশায় যোগদান করে। এরপর বাবা পাশে অনেকটাই হাল ধরেছেন। তবে গতকাল মমার্ন্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রাইমারী শাখার ইরেজী শিক্ষিকা মাসুকা।

 

শিক্ষিকা মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারজুড়ে চলছে শোকের মাতম। নিহত মাসুকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চিলোকুট গ্রামে হলেও বসবাস করতেন শহরের মেড্ডা এলাকায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, অনলাইনে দুর্ঘটনার খবর পেয়ে তাদের এক আত্মীয় ডাক্তারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। পরে রাতে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে যোগাযোগ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে মঙ্গলবার বিকেলে তার মরদেহ নিয়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। বাবা অসুস্থ হওয়াই এবং বড় ভাই দেশে না থাকায়

আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহটি পৌঁছলে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরী হয়। বাদ আসর  জানানা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের বাবা জানান, দুই মেয়ে এক ছেলের মধ্যে মাসুকা সবার ছোট ছিলেন। তার মা মারা গেছে ১৫  বছর আগে। মারা যাওয়ার পর থেকে সর্বদা সে আমার খোঁজ খবর নিত। তার বিবাহ দিতে পারে নি। আমি এক শোক কি করে সইব।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

dainiksarod |