শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মাইটিভি’র শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি হলেন কাউসার এমরান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০১ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:20 pm

মাইটিভি’র শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি হলেন কাউসার এমরান

দেশের দর্শকনন্দিত অন্যতম স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির দেশ সেরা ১০জন প্রতিনিধির মধ্যে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দুইদিন ব্যাপী মাইটিভির প্রতিনিধি সম্মেলন শেষ কাউসার এমরানের হাতে শ্রেষ্ঠ জেলা প্রতিনিধির ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক অাসপিয়া উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মাইটিভির পরিচালক (বার্তা) জেকের উদ্দিন সম্রাট, পরিচালক (মার্কেটিং) সুলতানা রাজিয়া শিখা পরিচালক ও দেশসেরা ইউটিবার তৌহিদ অাফ্রিদি, প্রধান বার্তা সম্পাদক মাহামুদ অাল ফয়সল, বার্তা সম্পাদকগণ সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাইটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক অাসপিয়া উদ্দিন, বার্তা বিভাগের সকল, ব্রাহ্মণবাড়িয়া সকল সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃজ্ঞতা জানান। তিনি পূর্বের ন্যায় সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | সোমবার, ০১ মার্চ ২০২১

The Daily Sarod |