স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 4:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় আরিফ(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আরিফের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার জানা গেলেও পরিচয় সনাক্ত করা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এস আই) গিয়াসউদ্দিন জানান, দুপুরে কোন এক সময় মালবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী এক যুবক কোমর থেকে নিচের অংশ পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মোটরসাইকেল ও ট্রাকটি সড়কের দুই পাশে পড়ে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় সনাক্ত করা চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
Posted ৪:০৩ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya