স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 6:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ জানান, উপজেলা ভূমি অফিসটি চারতলা ভবনের ভিত্তিতে ২তলা বিশিষ্ট নির্মিত হবে। এর চুক্তি মূল্য এক কোটি ৭৫লক্ষ টাকা ধরা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগ। ভবণটি নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের জুন মাসে।
রাফি/–
Posted ৬:৩৪ পিএম | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya