শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ভালবাসা দিবসে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:13 pm

ভালবাসা দিবসে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় পুতুল আক্তার (১৮) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের সদর উপজেলার কোড্ডায় এই ঘটনা ঘটে৷ এসময় পুতুল আক্তারের স্বামী গুরুতর আহত হয়েছে।

নিহত পুতুল আক্তার জেলার আখাউড়ার নারায়ণপুর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী ও একই উপজেলার মাছিগাছা গ্রামের মানিক মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার নাসির মিয়ার ছেলে দেলোয়ার হোসেন গত ৩মাস আগে ওমান থেকে ফিরেছেন। গত দুইমাস আগে একই উপজেলার মাছিগাছা গ্রামের মানিক মিয়ার মেয়ে পুতুল আক্তারকে বিয়ে করেন। শুক্রবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দেলোয়ার হোসেন স্ত্রী পুতুলকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের কোড্ডা তিতাস ব্রীজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় পুতুল আক্তার। গুরুতর আহতবস্থায় দেলোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ হাসপাতালে রাখা আছে৷ সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |