স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 2:10 pm
২ অক্টোবর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনে তারা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করায় জাতীয় ছুটি থাকে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি জানান, ভারতে গান্ধী জয়ন্তী উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রাখার কথা সেখান থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে। আগামীকাল সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি পূনরায় শুরু হবে।
তবে দুই দেশে যাতায়াত করা যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান শফিকুল ইসলাম।
Posted ২:০৭ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya