শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মহসিনের পরামর্শ সভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:55 pm

ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মহসিনের পরামর্শ সভায় জনতার ঢল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ মহসিনের সমর্থনে বৃহত্তর মেড্ডা বাসীর আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মেড্ডা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা পরিষদের সদস্য ছাদেকুর রহমান শরীফ, সাবেক ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, পূর্ব মেড্ডা ২নং ওয়ার্ডের কাউনসিলর আবুল বাশার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান তানিম।

সভা পরিচালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া।

সভায় বক্তারা, দলমত নির্বিশেষে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শেখ মোহাম্মদ মহসিনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। বৃহত্তর মেড্ডা বাসীকে একিত্র হয়ে তার পক্ষে প্রচারনা চালানোর কথাও বলা হয়।

সভায় হাজার লোকের সমাগম ঘটে। সভা শেষে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কার্যালয়ে ইন্ড্রাস্ট্রিয়েল স্কুলে এসে শেষ হয়। সেখানে শেখ মহসিনের পক্ষে জেলা আওয়ামীলীগকে সমর্থক দিতে দাবী জানায় মেড্ডাবাসী।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | রবিবার, ১০ মার্চ ২০১৯

The Daily Sarod |