স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 11:53 am
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে কনস্টেবল পদে ৯৮জন নিয়োগ পেয়েছেন। গত ৩জুলাই থেকে ৯জুলাই পর্যন্ত জেলা পুলিশ লাইনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে নারী ৫৯জন ও ৩৯ জন পুলিশ কে বাছাই করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশের কনস্টেবল পদে চাকরী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সব কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বিপিএম।

এসময় তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হবার পর যোগ্যরা পুলিশ কনস্টেবল পদে চাকরী পেছে। নিয়োগে সকল প্রক্রিয়া ছিল স্বচ্ছ। কোন প্রকার তদবির আমলে নেওয়া হয়নি। মাত্র ১০৩টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেমেয়েরা পুলিশে চাকরী পেয়েছে।
এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, কুমিল্লা পুলিশ সুপার ইমন চৌধুরী, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৫০ পিএম | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya