শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সহ ৪ জেলার সম্পাদকদের সাথে পিআইবি’র উদ্যোগে সংলাপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 11:47 pm

ব্রাহ্মণবাড়িয়া সহ ৪ জেলার সম্পাদকদের সাথে পিআইবি’র উদ্যোগে সংলাপ

প্রেস ইন্সটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী জেলার সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ শনিবার (২০ নভেম্বর) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের সহায়তায় সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পেরগৃহীত কার্যক্রম সংক্রান্ত আলোচনা উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক আনসার আলী ।

সংলাপে বিষয়বস্তু উপস্থাপন করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নিতীশ সাহা। সংলাপে বক্তারা শিশু ও নারী উন্নয়নে সম্পাদকদের ভুমিকার উপর গুরুত্বারোপ করেন।

সংলাপে ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন সম্পাদক অংশগ্রহণ করেন। তারা হচ্ছেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনের সম্পাদক মোহাম্মদ আরজু , দৈনিক সরোদের সম্পাদক পিযুষ কান্তি আচার্য, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক ফয়জুন্নাহার হোসেন ও সাপ্তাহিক গতিপথের সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। সংলাপে ৪ জেলার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ৩৫ জন সম্পাদক অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পিএম | শনিবার, ২০ নভেম্বর ২০২১

The Daily Sarod |