স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:12 pm
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. শাহ আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক বিভূতিভুষণ দেবনাথ, ইংলিশ এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অধ্যাপক ড. মো. শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা। তিনি ১৯৬২ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ১২-তম ও ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) কুমিল্লা বোর্ডে ১৮-তম স্থান দখল করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক এবং ১৯৮৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৪-তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ইংরেজী প্রভাষক হিসেবে তিনি প্রথম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে যোগদান করেন। ২০০১ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০০৬ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিস্টিসিজম: এ কমপারেটিভ স্টাডি বিটুইন লালন শাহ এন্ড জন ডানের উপর পিইএচডি ডিগ্রি অর্জন করেন।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৮ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কলেজ শাখা-২ (কলেজ-১) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। তিনি ২০১১ সালের ১৫ নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘ প্রায় ৯ বছর সাড়ে তিন মাস ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার সকালে তিনি নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। এদিকে বৃহস্পতিবার সকালে নতুন অধ্যক্ষ অধ্যাপক শাহ আলমকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভূতিভূষন দেবনাথ ও কলেজের শিক্ষক পরিষদের পক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এরপর কলেজের ইংলিশ এলামনাই এসোসিয়েশন সভাপতি এস আর এম ওসমান গণি ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনসহ সংগঠনের সদস্যরা নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন বিভাগের শিক্ষকরা নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানান।
কলেজের মিলনায়তনে নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে সকল শিক্ষকদের পক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম অভিননন্দন জানান।
যোগদানের পর অধ্যক্ষ অধ্যাপক ড. শাহ আলম স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তাঁর সহধর্মিণী মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে কলেজে শিক্ষার সুপরিবেশ বিরাজ করছে। এটি ধরে রাখতে হবে। শিক্ষার মানকে আরো সমৃদ্ধ করতে হবে। তিনি উপস্থিত সকল শিক্ষকদের ধন্যবাদ ও আগামীদিনে সকল কাজে পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করে।
তিনি কলেজের শিক্ষার মান আরো উন্নত করা, ছাত্র-ছাত্রীদের কলেজমুখী করার এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করার কথা বলেন।
Posted ১১:১২ পিএম | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya