শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জীবানুণাশক বুথ স্থাপন করলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 3:14 pm

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জীবানুণাশক বুথ স্থাপন করলো সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুথটি বসানো হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ১০১ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা।

এখন থেকে সদর হাসপাতালে আগত সেবা প্রত্যাশীদের জীবাণুনাশক বুথ হয়ে ঢুকতে হবে। বুথে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবেই শরীরে স্প্রে করা হবে জীবাণুনাশক। এতে করে কমবে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি।

উদ্বোধন শেষে বিগ্রেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা সাংবাদিকদের বলেন, জীবাণুনাশক বুথটি আমরা যেই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করছি তারই একটি অংশ। তবে আমি মনে করি ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে। তারপরও এমন একটি বুথ থাকলে মানুষ সতর্ক হবে। সার্বিক পরিস্থিতির উন্নয়নে আমার মনে হয় এটি ভালো ভূমিকা রাখতে পারে।

বুথটি উদ্বোধনের সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামছুজ্জামান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য করা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |