স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 8:40 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সাক্ষরিত এই আহবায়ক কমিটি ঘোষণা করেন।
এতে জিয়াউল হককে আহবায়ক ও মো. তানভীর রুবেলকে সদস্য সচিব করে ৩২সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, মোকাররম হোসেন আদি, কাজি মুহিবুল ইসলাম ডিকন, শাহনূর ইসলাম সানু, মো. খোকন, শামীম রেজা, মো. নজির, মো. ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম মানিক, আশিকুল ইসলাম, নিয়াজ মুন্সি, সদস্য হিসেবে মঈনুল ইসলাম, কবির, জামাল, মাসুম, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, মো. জিল্লুর, মো. ফারুক, কবির মিয়া, মো. হাফিজ, মো. মহসিন, মো. কামাল, মো. মুসা, আরিফ সরকার, দ্বীন ইসলাম, মো. সাধনুল ইসলাম, মো. কাওসার, মো. রায়হান উদ্দিন, শামসুজ্জামান সোহাগ।
৩০দইন মেয়াদে এই আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০দিনের ভেতরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
Posted ৮:৪০ পিএম | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya