স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 3:16 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০টাকা কেজি চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া।
সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর, রামরাইল, বাসুদেব, মাছিহাতা মডেল ইউনিয়নের এবং পৌরসভার ১নং ওয়ার্ডের ১০ টাকা কেজির চাল বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করেন। এসময় উপকারভোগীরা সামাজিক দূরত্ব মেনে ডিলারদের নিকট হতে চাল সংগ্রহ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে এসব চাল ১০টাকায় বিক্রয় করা হবে। যদি এই বিতরণ নিয়ে কে অনিয়ম করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার সজীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৩:১৬ পিএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya