শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্লাটফর্মে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 4:07 pm

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্লাটফর্মে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গ্রিলে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে ১নং প্লাটফর্মের পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, দুপুরের দিকে বৃষ্টির পর পথচারীরা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় ষ্টেশনের প্লাটফর্ম এলাকা অনেকটা নীরব। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০বছর হবে। মাফলারে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি ছিল। মরদেহের পাশে দুইটি ব্যাগ পাওয়া যায়, যার একটিতে জ্যাকেট, কম্বল ও অপরটিতে কাপড় ছিল।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

রাফি/–

Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | শনিবার, ০২ মে ২০২০

The Daily Sarod |