শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 12:15 am

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুল মিয়া(৪৯) নামের এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার(৩০ই অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাসপাতাল ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন রেলগেইট এলাকা থেকে গত মঙ্গলবার(২০ই অক্টোবর) বিকেলে এক মহিলা অসচেতন অবস্থায় ফুল মিয়া নামের ব্যক্তিকে উদ্ধার করেন। ওই ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় কিছু লোক ও একটি মহিলা। তারপর ওই ব্যক্তিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা। ভর্তি ফর্মে ওই ব্যক্তির পরিচয় মাধবপুর উপজেলার হবিগঞ্জ জেলা ও আরাফাত মিয়ার ছেলে দেখানো হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তি মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আব্দুর রহিম বলেন, অচেতন সেই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার দেয়া হয়েছিল। ফুল মিয়া আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৫ এএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

The Daily Sarod |