স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:41 pm
ব্রাহ্মণবাড়িয়া রেলওশে স্টেশন থেকে ৬৩টি রেল টিকেট সহ দুই কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের মৃত লিলু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪০) ও একই এলাকার জমসেদ মিয়ার ছেলে ইয়ামিন (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই টিকেট কালোবাজারিকে ৬৩টি টিকেট সহ আটক করা হয়। এই ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৭:৪১ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya