স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:21 pm
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সরোদের সম্পাদক ও প্রকাশক পীযূষ কান্তি আচার্য। সোমবার বেলা দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও ৪টি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।
নির্বাচনে পীযূষ কান্তি আচার্যের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জসিম উদ্দিন। এছাড়াও এই পদে আরও প্রতিদ্বন্দ্বী করেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম।
পীযূষ কান্তি আচার্য এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও রেডিও টুডেতে কর্মরত আছেন। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পীযূষ কান্তি আচার্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল পর্যায়ের সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
Posted ১২:২১ পিএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya