স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:38 pm
রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালের শুরুতে সকাল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও মাদরাসা ছাত্ররা সহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের সাথে মাদরাসা ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
দুপুরের দিকে বিক্ষোভকারিরা হাসপাতাল রোডে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ঢুকে হামলা করে। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে মারধোর করে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন জানান, অতর্কিত ভাবে প্রেসক্লাবে হামলা করা হয়। হামলাকারিরা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির উপর আক্রমণ করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাথা ৬টি সেলাই দেওয়া হয়। এই হামলায় আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
এছাড়াও সকালে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড মোড়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের নতুন সময় ও আমাদের সময় ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি’র উপর হামলা করা হয়। বিক্ষোভকারিরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে মারধোর করে।
Posted ৬:৩৮ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya