স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 6:46 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মশকনিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের পাইকপাড়া থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
এসময় তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের সচেতনতার পাশাপাশি পৌরসভা মশকনিধন কার্যক্রম চালিয়ে যাবে। ফগার মেশিন দিয়ে ঔষধ দেওয়া হবে পৌর এলাকায়। এছাড়াও মেশিনে ছিটানো হবে জীবাণুনাশক ঔষধ।
তিনি আরও বলেন, করোনার প্রভাবে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ইতিমধ্যে ত্রাণ বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালছে। সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান পৌর মেয়র।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৬ পিএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya