শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৮৪জন প্রার্থী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:39 am

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিলেন ৮৪জন প্রার্থী

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৮৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে মেয়র পদে ৬জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থক নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়ার কবির মনোনয়ন দাখিল করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরপরই মনোনয়ন জমা দিতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র
প্রার্থী জহিরুল হক খোকন। তার সাথে ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি সহ দলীয় নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজি মাহমুদুল হক ভূইয়া, স্বতন্ত্র আব্দুল করিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক মেয়র পদে মনোনয়ন দাখিল করেন।

এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এসময় সকল প্রার্থীর মনোনয়ন গ্রহন করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান।
আগামীকাল ৪ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১১ফেব্রুয়ারী। ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১:৩৯ এএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |