স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:49 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে ২৫১ পিছ ইয়াবা ও ৪০কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।
এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর মডেল থানা পুলিশের অভিযানে যুবদল নেতাসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২১জন আসামীকে গ্রেফতার করে।
দুপুরে সদর মডেল থানা পুলিশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরুলিয়া খালের সদর উপজেলার উলচাপাড়া ব্রীজের নিচে অভিযান চালিয়ে এএসআই নিয়ামত উল্লাহ ৪০কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়।
অপর অভিযানে পৌর এলাকার ভাদুঘর এলাকা থেকে ২৫১পিছ ইয়াবা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
তারা হলেন, নরসিংদী জেলার ভেলানগরের সহিদ মিয়ার ছেলে তারেক মিয়া (২০) ও জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের আবু জাহেরের ছেলে মোঃ সুজন (২৫)।
মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:৪৯ পিএম | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya