স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৭ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:53 pm
মাঠ পর্যায়ে কলসেন্টার জাতীয় তথ্য বাতায়ন ‘৩৩৩’ এর প্রচারণার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের হলরুমে জেলা প্রশাসনের উদ্দ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মাঠ পর্যায়ে কলসেন্টার ৩৩৩ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জর্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমূখ।
এসময় জেলা প্রশাসক জানান, করোনাভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় যারা চক্ষুলজ্জার কারনে করো কাছে সাহায্য চাইতে পারেন না তাদেরও এই কলসেন্টারের মাধ্যমে সহযোগীতা করা হচ্ছে। এছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ রোধসহ নানান অপরাধ কমাতে এই কলসেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান বক্তারা।
Posted ৩:৫৩ পিএম | রবিবার, ১৭ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya