স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 10:48 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে ৬বোতল ফেন্সিডিল সহ আটক গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এসময় তার সহযোগি এনামুল হক নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আটক মাসুম বিল্লাহ জেলা শহরের পূর্ব মেড্ডার মৃত নিজাম মিয়ার ছেলে ও এনামুল হক একই এলাকার হাজি জসিম উদ্দিন জমসেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্রাপাড়ার মোড়ে মাসুম বিল্লাহ ও এনামুল হক নামের দুইজনকে মোটরসাইকেল আটক করে থানার এএসআই আলাউদ্দিন। এসময় দুইজনকে এএসআই আলাউদ্দিন তল্লাশি করতে গেলে তারা বাঁধা দেন। পরে তাদেরকে তল্লাশি করে ৬বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিল উদ্ধারের পর মাসুম বিল্লাহ ও তার সহযোগী এসআই আলাউদ্দিনের উপর চড়াও হলে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশের অতিরিক্ত গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, মাসুম বিল্লাহর বিরুদ্ধে বিস্ফোরণ মামলা সহ তিনটি মামলা রয়েছে। এই ঘটনায় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশের উপর হামলার ঘটনায় এনামুল সহ মাসুম বিল্লাহর বিরুদ্ধে পৃতক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:৪৮ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya