স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:47 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের টিএ রোড রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। দিদার জেলা শহরের নিউ মৌড়াইল এলাকার মরহুম শাহাদাত হোসেন পল্টুর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, দিদারের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দিদারকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
Posted ৮:৩৩ পিএম | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya